দক্ষিনদিনাজপুর

বি.এস.এফ-এর ছোরা গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশী পাচারকারী

বি.এস.এফ-এর গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হল এক বাংলাদেশী পাচারকারী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার কাটরাইল সীমান্তবর্তী এলাকায়। বর্তমানে আহত ওই পাচারকারী বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। 

        জানা গেছে, আহত ওই পাচারকারীর নাম মহঃ জাহির(২৫), বাড়ি বাংলাদেশে। বি.এস.এফ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ৭-৮ জনের একটি দুষ্কৃতি দল ওই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। সেই সময় ১২২ নং ব্যাটেলিয়নের টহলরত জওয়ানেরা বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পাচারকারীরা পাল্টা আক্রমন করে বলে অভিযোগ। যার কারণে ঐ জওয়ান গুলি চালায় বলে খবর। ঘটনায় অন্যান্য পাচারকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় জাহির। তার পিঠে গুলি লাগে। এরপর ওই পাচারকারীকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়।